ঝিনাইদহে সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু ও বোনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন ঝিনাইদহ শহরের কালিকাপুরে বাসিন্দা সুলতানা ইয়াসমিন।
আদালত মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন। বাদীর আইনজীবী এ্যাডঃ শামসুজ্জামান তুহিন জানান, বাদীর স্বামী এস এম শাহেদের কাছে জমি বিক্রি করবেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার একাউন্টে ১৫ লাখ ও তার বোন ১০ লাখ টাকা গ্রহন করে বয়নানামা করেন। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও বাদীর স্বামীকে টাকাও ফেরৎ দিচ্ছেন না আবার জমিও রেজিষ্ট্রি করে দিননি। ফলে নিরুপায় হয়ে সুলতানা ইয়াসমিন বাদী হয়ে ঝিনাইদহের
চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের বিচারক ফারুক আজমের আদালতে উপস্থিত হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা করেন।
মামলাটি গ্রহন করে বিজ্ঞ আদালত ঝিনাইদহ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়ছেন। মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পুর্ন ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিষ্ট্রি করেননি।
এখন জমির মুল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা বসাবসি না করে উল্টো মিথ্যা মামলা করেছেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু অভিযোগ করেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি