৯ মে ২০২৬

ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে পুলিশ অফিসারের গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক পুলিশ অফিসারের গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। উদ্ধারের সময় পুলিশ অফিসারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি