৯ মে ২০২৬

ঝিনাইদহে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেজাউল সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, নাশকতা মামলার আসামী রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, সরকারি চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনাকরাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি