ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামী লীগ.বিএনপির নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি দুটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পরে পুলিশ সুপার আজিম-উল-আহসান, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা নির্বাচন অফিস পৌরসভা সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ১৯৯৪সালের এসএসসি ব্যাচ ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে আওয়ামীলীগের নেতেৃত্বে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহান বিজয় দিবসে। এছাড়াও সরকারী হাসপাতাল,শিশুসনদ/এতিমখানা ও কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষে থেকে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি