১২ মে ২০২৬

ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে সাড়ে ৯ কেজি গাঁজা মিলেছে। এ ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পলি খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে।রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সঙ্গে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক নারী ওই চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাস্টিকের বস্তাটি খুলে দেখে। বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাস্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয়। সেই সঙ্গে বস্তার শেষের দিকে ছিল পঁচা আম।তিনি আরও জানান, পলি খাতুনের বাড়ি মাগুরা জেলায়। পরে তাকে আমরা আটক করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি