১২ মে ২০২৬

ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত এক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত এক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হুসাইন নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জুলফিককার ও ফিরোজ নামে আপন দুই ভাই। তাদের শরীরের বিভন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। গতরাত ১০টার দিকে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাদ্রাসার ওয়াজ মাহফিলের মেলার মাঠে এ ঘটনা ঘটে। তারা হলেন, ঝিনাইদহ পৌর এলাকার ইসলামপাড়ার মনিরুল ইসলামের ছেলে হুসাইন (২০), একই এলাকার নজরুলের ছেলে ফিরোজ (২০) ও জুলফিককার (১৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হুসাইন ও জুলফিককারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি হওয়ার ২০ মিনিট পরই হুসাইন মারা যায় এবং জুলফিককারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।চুরিকাঘাতে আহত ফিরোজ হোসেন বলেন, আমরা দুই ভাই ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এস এসসি পাশ করেছি। আমাদেরই বন্ধু হুসাইন। হুসাইন তার বাবার সাথে ব্যবসা করে। আমরা বন্ধুরা মিলে মান্দারবাড়িয়া গ্রামের ওয়াজ মাহফিলের মেলার মাঠে ঘুরছিলাম। সেসময় আমাদের মধ্যে তাদের ধাক্কা লাগার ঘটনা ঘটে। সেসময় তাদের মধ্য থেকে জিহাদী নামে এক ফল বিক্রেতা এলোপাতাড়ি সেভেন গিয়ার (ছুরি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করতে থাকে। তার সাথে আরও অনেকে ছিল। তাদেরকে আমরা ওই ভাবে চিনি না। তবে অপরিচিত এক ব্যক্তি ছুরি কেড়ে না নিলে অবস্থা আরও ভয়াবহ হতে পারতো।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার এস আই এমদাদ বলেন, ছুরিকাঘাতের ঘটনায় হুসাইন নামে এক যুবক মারা গেছেন। জুলফিককার ও ফিরোজ আপন দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি