১২ মে ২০২৬

ঝিনাইদহে জানুয়ারি মাসে লাশ উদ্ধারসহ ১২ খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে জানুয়ারি মাসে লাশ উদ্ধারসহ ১২ খুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় জানুয়ারি মাসে খুনসহ ১২ জনের লাশ উদ্ধার হয়েছে। নতুন বছরে সবচে বেশি খুন হয়েছে শৈলকুপায়। ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ, সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় খুনোখুনি বৃদ্ধি পাচ্ছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত পহেলা জানুয়ারী শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে খুন হয় জসিম উদ্দীন। ৫ জানুয়ারী একই উপজেলার কিত্তিনগর গ্রামে খুন হয় অখিল সরকার, ৮ জানুয়ারী কৃষ্ণনগর গ্রামে খুন হয় আব্দুর রহিম, একই দিন বড়বাড়ি বগুড়া গ্রামে খুন হয় কল্লোল, ১০ জানুয়ারী সদর উপজেলার যাদবপুর গ্রামে খুন হয় আওলাদ হোসেন, ২০ জানুয়ারী সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে নাজির উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ। ২২ জানুয়ারী শৈলকুপার সারুটিয়া গ্রামে খুন হয় মেহেদী হাসান সবুজ ও ২৪ জানুয়ারী কালীগঞ্জের পীর আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন গ্রাম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তত ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এসব লাশের ময়নাদন্ত করে আত্মহত্যা করে বলে রিপোর্ট আসে। উল্লেখ্য ২০২১ সালে ঝিনাইদহ জেলায় খুনসহ ২৮ জনের লাশ উদ্ধার হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি