১২ মে ২০২৬

ঝিনাইদহে ইজিবাইক চোর সিন্ডিকেটের দুজন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ইজিবাইক চোর সিন্ডিকেটের দুজন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধিঃ চেতনা নাশক ওষুধ সেবন করে ইজিবাইক চুরি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে মাদারীপুরের নায়ারচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মাদারীপুর জেলার কুলুবর্দ্দি গ্রামের সিকিম আলীর ছেলে সালমান ব্যাপারী ও নায়ারচর গ্রামের শের আলীর ছেলে অন্তর ঢালী। শুক্রবার দুপুরে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহিন উদ্দীন এ খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে থেকে ফিরোজ হোসেন নামে এক ব্যক্তিকে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে তার ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হলে পুলিশ গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বাটিকামারি গ্রামের আব্দুল হকের ছেলে মেরাজ শেখকে গ্রেফতার করে। তার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি মোতাবেক গোয়েন্দা পুলিশ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি