৬ মে ২০২৬

ঝিনাইদহে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ- সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন বিএনপি’র নেতাকর্মীদের। কোথাও কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি