১২ মে ২০২৬

ঝিনাইদহে এ্যাপেক্স মেডিকেল সিলগালা ৫০ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে এ্যাপেক্স মেডিকেল সিলগালা ৫০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ভূয়া ডিপ্লোমা মেডিকেল টেকনিক্যাল সনদ বিক্রির অভিযোগের দায়ে কথিত এ্যাপেক্স মেডিকেল ইনস্টিউট ও কোচিং সেন্টারের মালিক নির্মল রঞ্জনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয়েছে ভুয়া সনদ। এছাড়া এ্যাপেক্স মেডিকেল ইনস্টিটিউটে সব রকম শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন শুভ্রা দেবনাথের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় এ্যাপেক্স মেডিকেল ইনস্টিটিউট দাপ্তরিক কাগজপত্রে বেশকিছু অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির শিক্ষা অধিদপ্তরের কোন অনুমোদন ছিল না। জানা গেছে, এ্যাপেক্স মেডিকেল ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার ভূয়া দাঁতের ডাক্তার ও গ্রাম্য চিকিৎসকদের ডিপ্লেমা টেকনিক্যাল কোর্স করানোর নামে সার্টিফিকেট বিক্রি করে আসছিল। এ নিয়ে গনমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ করছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহন করে। সে মোতাবেক বুধবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ও জরিমানা আদায় করে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি