১২ মে ২০২৬

ঝিনাইদহে এস্কেভেটররের চেইন ছিড়ে চালকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে এস্কেভেটররের চেইন ছিড়ে চালকের মৃত্যু
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এস্কেভেটর দুর্ঘটনায় চালক সবুজ কাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে। নিহত’র ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো সবুজ। এ সময় দুর্ঘটনায়বশত এস্কেভেটরের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে। ফাইভ স্টার ইটভাটার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বড় ভাই অসুস্থ থাকার কারণে ছোট ভাই এস্কেভেটর চালাচ্ছিলেন। মধ্যরাতে মাটি কাটার সময়চেইন কেটে বাকেটের বুম মাথায় লেগে মারা যায়। আঘাতে মাথা থেতলে যায়। স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মিজানুর রহমান মিজু জানান, এটা দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে আমরা পুরোপুরি জানতে পারিনি। তবে মনে হচ্ছে মাটি কাটার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এস্কেভেটরের বাকেটের আঘাতে তার মাথা চ্যাপটে গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন,প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা দুর্ঘটনা। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি