৪ মে ২০২৬

ঝিনাইদহে দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম
ঝিনাইদহে দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ‎অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এ আয়োজন করেছে।

 

মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের আরাপপুরে জেলা পশু হাসপাতাল প্রাঙ্গণে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান, সহকারী পাবলিক প্রসিকিউটর আলাউদ্দিন আজাদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম প্রমুখ। আয়োজকরা জানান, আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে এ বিক্রয় কার্যক্রম চলবে।


প্রতিদিন ১৫০ থেকে ২00 জনের মাঝে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে। বিক্রয় কেন্দ্রে প্রতি পিস ডিম ৮টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি কেজি মুরগী (ব্রয়লার) ২৪৫ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ উদ্যোগের ফলে রমজানে
দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণ হবে। নতুন সরকার গণমানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।

 

তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে গবাদিপশু পালনে আরও উদ্যোগী হতে হবে। এতে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখা যাবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি