১২ মে ২০২৬

ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে দুই যুবক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ র‌্যাবের হাতে দুই যুবক আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা এলাকা থেকে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান শনিবার জানান, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় তারা। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেননামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি