১২ মে ২০২৬

ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাসের ধাক্কায় জহির বিশ্বাস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শহরের চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল যোগে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে আসা মাত্রই শহর থেকে পুরাতন হাটখোলাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়। এতে রাস্তায় সে ঘটনাস্থলেই মারা যায়।ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে। তবে চালককে আটকের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি