১২ মে ২০২৬

ঝিনাইদহে ৭০০ কৃষক পেলো বিনামুল্যের পেঁয়াজের বীজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ৭০০ কৃষক পেলো বিনামুল্যের পেঁয়াজের বীজ
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম। কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ২ কেজি হাইব্রিড রোপা আমন ধানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি