১২ মে ২০২৬

ঝিনাইদহে ৪২ ভোট পেলেন নৌকার প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ৪২ ভোট পেলেন নৌকার প্রার্থী
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল ৪২টি ভোট পেয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বজলুর রহমান এই ইউপিতে ৪ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বজলুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট।জানা গেছে, ফলসি ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ৮ হাজার ৮৪৪টি। বাতিল হয়েছে ১৬১টি ভোট। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনজনের মধ্যে তৃতীয় নিমাই চাঁদ মণ্ডল পেয়েছেন ৪২ ভোট। এর মধ্যে তিনটি কেন্দ্রে মাত্র একটি করে ভোট পেয়েছেন তিনি।নৌকার প্রার্থী নিমাই চাঁদ মণ্ডল জানান, তিনি ফলসি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তারপরও কেন এমন হলো, তিনি তা বলতে পারছেন না। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগের দুটি পক্ষ আছে। একটির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, আরেকটির নেতৃত্ব দেন উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ফজলুর রহমান। তিনি নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি