১২ মে ২০২৬

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ১৬ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ১৬ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-শিশুসহ ১৬ জন আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর ও শ্যামকুড় থেকে তাদের আটক করা হয়।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ ভাবে বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন খবরে উপজেলার যাদবপুর ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন স্থানে।তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে মহেশপুর মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি