১২ মে ২০২৬

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারের চেষ্টায় আটক ২২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারের চেষ্টায় আটক ২২
ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২২জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম হতে তাদের আটক করা হয়।৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃত সবাই বাংদেশ হতে ভারতে অবৈধভাবে পারাপারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলাম এর মেহগনী বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের সকলের বাড়ী বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি