১২ মে ২০২৬

ঝিনাইদহ র‌্যাবের হাতে দুই আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ র‌্যাবের হাতে দুই আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র‌্যাব পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের শামছুজ্জামান ও ঝিনাইদহ শহরের মডার্নমোড় এলাকার মাজেদ ফকিরের ছেলে রুবেল। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামছুজ্জামান দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে অভয়নগর থানায় সোপর্দ করা হয়। এ দিকে ঝিনাইদহ ননজিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে শহরের বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি