৬ মে ২০২৬

ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৫ % মহিলা সদস্য অর্ন্তভূক্তি বিষয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় সিন্ধান্ত নেওয়া হয় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৫% মহিলা সদস্য অর্ন্তভূক্তি করা হবে। এ জন্য ৬ উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের সুপারিশকৃত ৮ জন মহিলা সদস্য নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি