ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: ঝালকাঠির কাঠালিয়ায় আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মো. কামরুজ্জামান লিটন নকীবের বিরুদ্ধে করোনাকালীন সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কাঠালিয়ায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করেন, করোনা মহামরিতে কর্মহীন মানুষের সহায়তায় সরকারের ত্রাণ সামগ্রী,বিভিন্ন ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ বিভিন্ন কর্মসূচীতে আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান লিটন নকীবের স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে স্থানীয় সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেন। এর প্রেক্ষিতে গত ৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বঞ্চিত জাঙ্গালিয়া এলাকার সর্বস্তরের জনসাধারন মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীর পালন করেন ।
এর জবাবে চেয়ারম্যান লিটন নকীব গত ৮ জুন ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলন করে তার প্রতিপক্ষ ইউনিয়ন আ’লীগের সভাপতি (একাংশ) মো. জাহাঙ্গীর হোসেন মোল্লাকে জড়িয়ে মিথ্যা ও মনগাড়া অভিযোগ করেন। তিনি চেয়ারম্যানের এ মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন পরিষদে চলমান দুর্নীতি ও লুটপাট বন্ধে সুষ্টু তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. নুরুল হক জমাদ্দার চান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসেন মাসুদসহ দলীয় নেতৃবৃন্দ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি