৬ মে ২০২৬

জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ
বাংলাপ্রেস ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাকে (৬৫) মারধর করে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২ ফেব্রুয়ারি) বসুরহাটে একটি সামাজিক অনুষ্ঠানে কোম্পানীগঞ্জে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সংক্রান্ত কথপোকথনের এক পর্যায়ে বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি