৫ মে ২০২৬

জেল হতে পারে বরিস জনসনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জেল হতে পারে বরিস জনসনের

বিদেশ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিদের সাবেক একজন পরিচালক কেন ম্যাকডোনাল্ড। শনিবার তিনি স্কাই নিউজকে বলেন, ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে ব্রাসেলসের কাছে আরও সময় চাইতে অস্বীকৃতি জানালে প্রধানমন্ত্রী মারাত্মক ফলাফলের মুখোমুখি হতে পারেন।

‘আইন মানতে হবে’- আদালত এমন নির্দেশ দিতে পারেন। তিনি বলেন, সেক্ষেত্রে তা অমান্য করলে আদালত অবমাননা হবে; যার ফলে ‘ওই ব্যক্তির কারাদণ্ড’ হতে পারে।

ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে শুক্রবার পার্লামেন্টে একটি বিল পাস হয়, যা সোমবার আইনে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে।

ওই বিল অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের মধ্যে জনসন একটি ব্রেক্সিট চুক্তি করতে ব্যর্থ হলে সময় বাড়ানোর জন্য তাকে অনুরোধের কথা বলা হয়েছে।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রেক্সিটের জন্য নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবরই তা কার্যকর করার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তিনি ‘মারা যাবেন’ তবুও ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে ব্রাসেলসের কাছে সময় চাইবেন না।

এদিকে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন সতর্ক করে দিয়ে বলেছেন, বরিস জনসন আইনের ঊর্ধে নন। ব্রিটিশ এমপিরা নো-ডিল ব্রেক্সিট পাস করার পরও ব্রেক্সিটের সময়সীমা বাড়াবেন না বলে জনসন ইঙ্গিত দেয়ার পর করবিন এই মন্তব্য করলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি