৫ মে ২০২৬

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সাফজয়ী স্বপ্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সাফজয়ী স্বপ্না
বাংলাপ্রেস ডেস্ক: গত বছর মে মাসে হঠাৎ করে ফুটবলকে বিদায় বলে বাফুফে ক্যাম্প ছাড়েন জাতীয় দলের ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করানোর অন্যতম কারিগর এই স্বপ্না। শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের পিড়িতে বসেছেন সাফজয়ী কন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হবার ৪ বছরের মধ্যে বিয়ে করলেন তারা। স্বপ্নার বর সৌদি আরব প্রবাসী সুবেহ সাদিক মুন্না। বাংলাদেশে ব্রাক্ষণবাড়িয়া জেলার পায়রা চর গ্রামের সরকার বাড়ির ছেলে। প্রবাসী বাবার হাত ধরে মুন্না ৫ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করছেন। বিয়ের পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বপ্না। গেলো বছর সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পথে চার গোল করেন স্বপ্না। এরপর ক্যাম্প থেকে ছুটি নিয়ে রংপুরের বাড়িতে চলে যান এই ফুটবলার। পরে সোশ্যাল মিডিয়ায় ফুটবলকে বিদায় জানান তিনি। নারী জাতীয় এবং বয়সভিত্তিক দলের বিভিন্ন সাফল্যের সঙ্গী সাবেক নাম্বার টেন স্বপ্না। তবে এখন সবকিছু ছেড়ে সংসারে মনোযোগী হতে চান সিরাত জাহান। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি