৫ মে ২০২৬

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বিনোদন ডেস্ক: বিনোদন জগতের প্রিয়মুখ প্রিয়াঙ্কা জামানের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মডেল ও টেলিভিশনের এ অভিনয় শিল্পীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রক্তে মারাত্মক সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার প্রিয়াঙ্কা জামান ভর্তি হয়েছিলেন ইসলামী ব্যাংক হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় পরদিন স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়, লাইফ সাপোর্টে থাকা প্রিয়াঙ্কা জামান নিউমোনিয়ায় আক্রান্ত। তাঁর হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। এ পরিস্থিতিতে চিকিৎসকেরা খুব বেশি আশাবাদী হতে পারছেন না। তবে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রক্তে যে সংক্রমণ ছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় বিষয়টা জটিল হয়ে গেছে।

মডল প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভিতে ‘ছায়াছন্দ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর উপস্থাপনার পাশাপাশি অনেক নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে তাকে মডেল হিসেবে দেখা গেছে বিভিন্ন সময়।

প্রিয়াঙ্কার বড় বোন জেরিন জামান সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। ও মৃত্যুর সাথে লড়ছে। সুস্থ হয়ে সে যেন আবারও সবার মাঝে ফিরে আসতে পারে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি