৯ মে ২০২৬

জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন চিকিৎসকের বরাত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফকিরাপুলে আহত তিন পুলিশ সদস্য আশঙ্কামুক্ত।’ জানা যায়, গত বুধবার মধ্যরাতে ইয়াবার একটি চালান ঢুকেছে রাজধানীতে। এমন খবরের ভিত্তিতে অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। মাদক কারবারিদের প্রাইভেটকারটি রাজধানীর ফকিরাপুল এলাকায় গতিরোধ করা হয়। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হন ডিবি সদস্য এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আতিক হাসান ও কনস্টবল সুজন। আহত হন অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবও। উদ্ধার করা হয় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও। গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি