১১ নভেম্বর ২০২৬

জবির ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, দুই বিষয়ে অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
জবির ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, দুই বিষয়ে অনুত্তীর্ণরাও পাবেন সুযোগ

বাংলাপ্রেস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। এ বছর সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ১ হাজার ২০০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা ও ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেউ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ২০২৭ শুক্রবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি