৭ মে ২০২৬

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

বাংলাপ্রেস ডেস্ক: পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটে। নৌকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ জন শিক্ষার্থী ছিলেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন।

যদিও এক শিক্ষার্থীকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের ১৫ জন শিক্ষার্থী। লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, নৌকায় ১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নদীতে লাফ দেন। পরে তাদের উদ্ধার করা হয় এবং তারা নিরাপদে রয়েছেন।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি