জায়েদ খানকে শপথ পাঠ করালেন ইলিয়াস কাঞ্চন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক জায়েদ খান। এ সময় আরও শপথ নেন সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।
শুক্রবার (৪মার্চ) বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে এ শপথ অনুষ্ঠান হয়।
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এই রায়ের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা নেই জায়েদ খানের। আর সে লক্ষ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খানসহ তার প্যানেলের সবাই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি