জাতিসংঘের সামনে আ. লীগের শান্তি সমাবেশ, বিএনপির বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। একই স্থানে যুক্তরাষ্ট্র আওয়ামীগ করেছেন শান্তি সমাবেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার ১১টা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন এবং আওয়ামীগের নেতাকর্মিরা নানা উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষণ দেন।
একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহতের ডাক দিয়ে একই মাঠের অপর প্রান্তে মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন। জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মির সমাগম ঘটে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বৈরাচার, গণবিরোধী ও অবৈধ প্রধানমন্ত্রী বলে শ্লোগান দিতে থাকেন।
এদিকে, বিএনপির বিক্ষোভের পাশাপাশি আওয়ামী লীগও শান্তি সমাবেশ করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেওয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি নেতারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অরুচিকর শ্লোগান দেওয়া শুরু করলে আওয়ামীলীগের কর্মিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রীর দাবিদার শেখ হাসিনার ভাষণ দেওয়ার কোনই অধিকার নেই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি।
যুক্তরাষ্ট্রের যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ আন্দোলন সর্বাত্মক ভাবেই সফল হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তারা বলেন, দেশের সাধারন মানুষকে খুন গুম আর ভয়াবহ আতংকের মধ্যে রেখে জাতিসংঘে এসে শান্তির কথা বলে বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করছে শেখ হাসিনা। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার। তাঁরা দেশের বিরোধী দলের নেতাকর্মিদের উপর জেল-জুলুমসহ হত্যার রাজনীতি করছে। এ বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কের জাতিসংঘে আগমনের প্রতিবাদে পূর্বানুমতি নিয়ে বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু ও মিজানুর রহমান ভূইঁয়া মিল্টন এ বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মিরাই দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তির শপথে বলিয়ান হতে যুক্তরাষ্ট্রে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবি জানান নেতারা।
বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। বাংলাদেশ এখন দুর্নীতির মহাসাগরে নিমর্জ্জিত। যুবলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসন হানা দিলেই বেরিয়ে আসছে লুটপাটের শত শত কোটি টাকা। উন্নয়নের নামে হরিলুটের দেশে রাজনৈতিক জনপ্রিয়তায় ইস্বান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দ্দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রাখা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে প্রবেশে বাধা দিচ্ছে এই সরকার।
আওয়ামীগের শান্তি সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা সেখানে উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি