৮ মে ২০২৬

জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবারের প্রশ্নে বিএনপির সহিংসতার বিষয়টি সামনে আনা হয়েছে। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান, সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। নির্বাচনের সময় বিএনপির সহিংসতামূলক কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করব। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই। অপর এক প্রশ্নে নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না তা নির্বিশেষে যেই করুক না কেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি