জাতিসংঘেও ইরান বিরোধী ক্ষোভ ট্রাম্পের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক: বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য তেহরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার জেরে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হতে অন্যান্য দেশগুলোকে আহ্বান জানান তিনি।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
এসময় ইরানকে রক্তপিপাসু বলে আখ্যায়িত করলেও শান্তির পথ আছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে ইরান যতদিন সহিংসতা চালিয়ে যাবে ততদিন নিষেধাজ্ঞা তোলা হবে না বলে হুশিয়ারি দেন তিনি।
ভাষণে ট্রাম্প বলেন, যুদ্ধ বাধাতে চাইলে সবচেয়ে বেশি সাহস যার সেই শান্তির পথ বেছে নিতে পারে। একতরফা কোনও ব্যবস্থা নেওয়ার চেয়ে বরং সবাই মিলে সমন্বিত ব্যবস্থা নেওয়ার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি