১০ মে ২০২৬

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
  নোমান সাবিত: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন এবং সব নাগরিকের অধিকার সংরক্ষণে সাংবিধানিক প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী আদিবাসী ফোরামের ২৪তম অধিবেশনে বাংলাদেশ সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক। স্থানীয় সময় বুধাব্র বক্তব্য প্রদানকালে সচিব মো. আবদুল খালেক এসব কথা বলেন। ২১ এপ্রিল শুরু হওয়া এ অধিবেশন চলবে আগামী ২ মে পর্যন্ত। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সচিব আবদুল খালেক তার বক্তব্যে ফোরামকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে অবহিত করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার কথাও তুলে ধরেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম বিধিমালার বিধান অনুসারে পরিচালিত হয়। এ ছাড়া, তিনি পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকায়ন, খেলাধুলাসহ অন্যান্য খাতে অগ্রগতি ত্বরান্বিত করতে সরকারের ধারাবাহিক আর্থিক সহায়তা ও বাজেট বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রথা সংরক্ষণ ও উন্নয়নের অঙ্গীকারও সরকারের বক্তব্যে পুনর্ব্যক্ত করা হয়। ‘আদিবাসীদের কাজ এবং বহুপাক্ষিক ও আঞ্চলিক ব্যবস্থায় অংশগ্রহণের অর্থায়ন’ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিদল আদিবাসীদের এই সংস্থাগুলোতে কার্যকর অংশগ্রহণের গুরুত্বকে স্বীকৃতি দেয়। তবে একইসঙ্গে তারা জাতিসংঘের গৃহীত প্রথা ও প্রক্রিয়াগুলোকে সম্মান করার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন। বাংলাদেশের প্রতিনিধিদলে ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম ও সমতল এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি