৫ মে ২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবে না নেতানিয়াহু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতিসংঘ অধিবেশনে যোগ দেবে না নেতানিয়াহু

বিদেশ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৭ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়ার পর আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার বিষয়টি বাতিল করেছেন।

গত মঙ্গলবার এ নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হওয়ার পর ইহুদিবাদী এই দেশটিতে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় গতকাল (বুধবার) নেতানিয়াহু জাতিসংঘ অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল বেনি গান্তজের নেতৃত্বাধীন ব্লু্ অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্স কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। লিকুদ পার্টি শেষ খবর পর্যন্ত ৩১টি আসন এবং ব্লু্ অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্স ৩২টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন।

দুপক্ষই বলছে, তারা সরকার গঠনের জন্য এরইমধ্যে আলোচনা শুরু করেছে এবং সরকার গঠনের ক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থনের প্রয়োজন হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি