৬ মে ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক:   অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় এ ভাষণ শুরু হয়। 

 

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করছে।

এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় বলে ভাষণে জানান প্রধান উপদেষ্টা।

এদিকে, সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। 

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ঘিরেও বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি