৪ মে ২০২৬

জাতীয় সংসদে আরো ৮ বিল পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম
জাতীয় সংসদে আরো ৮ বিল পাস

 


বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আরও ৮টিকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। বিলগুলোতে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ নিয়ে আলোচনা হয়নি; সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর সরাসরি কণ্ঠভোটে বিলগুলো পাস হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পাস হওয়া মোট ৯টি বিলের বিষয়ে সংসদের বিশেষ কমিটি সুপারিশ করেছিল, এগুলো যেন হুবহু অনুমোদন করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত বিলটি উপস্থাপন করে আইনমন্ত্রী বলেন, এতে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা সরকার গুমকে বৈধতা দিতে চায় বলে অভিযোগ করছেন, তাদের এই আইনটি ভালোভাবে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, গুমের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার এই আইনে প্রতিফলিত হয়েছে।

বিলটি পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে বলেন, আইনমন্ত্রীর মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং নির্ধারিত সময়ে এ বিষয়ে আলোচনা হওয়া উচিত। জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল বলেই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের আলোচনায় সীমাবদ্ধ থাকার পরামর্শ দেন এবং বলেন, আইনবিধি অনুযায়ী গৃহীত সিদ্ধান্তই কার্যকর হবে।

এদিন ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে পাস হয়। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান পৃথকভাবে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন), সিভিল কোর্টস (সংশোধন), ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (সংশোধন) এবং রেজিস্ট্রেশন (সংশোধন) বিল উত্থাপন করেন—সবগুলোই কণ্ঠভোটে পাস হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কয়েকটি বিলও পাস হয়েছে, যেগুলো মূলত নাম পরিবর্তনের জন্য সংশোধন আনা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন)’ ও ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন)’ বিল উত্থাপন করেন। দ্বিতীয় বিল উপস্থাপনের সময় তিনি হাস্যরস করে মন্তব্যও করেন।

এদিকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ উত্থাপন করা হলেও তা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে।

শেষে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ও কণ্ঠভোটে পাস হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি