৪ মে ২০২৬

জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:২০ পিএম
জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি

বাংলাপ্রেস ডেস্ক:   সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)।

সোমবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশক পার হলেও এখন পর্যন্ত নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়েছেন।

এ অবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সকল গ্রেডের বেতন বৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করার দাবি জানানো হয়।

সমিতির নেতারা আশা প্রকাশ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা করা হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি