৭ মে ২০২৬

জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ বিকাল
জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: প্রধান উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে বলে আশঙ্কা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম।

 

প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- নির্বাচন বানচালে দেশের ভেতর থেকে, বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড়-ঝাপ্টা আসুক আমাদের সেটা অতিক্রম করতে হবে।

 

প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া গত ৩ নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

 

শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে-বাইরে থেকে ‘এআই’ দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চপর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি