৬ মে ২০২৬

জাতীয় ঈদগাহের পাশে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম
জাতীয় ঈদগাহের পাশে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে কয়েক খণ্ড করে দুইটি ড্রামে রাখা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।


‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুইটি নীল ছোট ড্রাম কে বা কারা রেখে যায়। বিকেলে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভিতরে মানুষের খন্ডিত শরীরের অংশ বের হয়ে আসে।

‎এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আজকে দুপুর আড়াইটায় একটি ভ্যান এসে ড্রামগুলো রেখে গেছে। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা একটা মরদেহ উদ্ধার করি। কার মরদেহ সেটি এখনো শনাক্ত করা যায়নি। তবে কে বা কারা ড্রামগুলো রেখে গেছে তা আমরা শনাক্তের চেষ্টা করছি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি