বাংলাদেশ
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্ক: এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। কমিশনকে প্রথম সভা আয়োজনের পর থেকে ছয় মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিশন গঠনের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ১৫ অনুযায়ী প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।