৪ মে ২০২৬

জাসলিনের সঙ্গে আমার কোন শারীরিক সম্পর্ক ছিল না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাসলিনের সঙ্গে আমার কোন শারীরিক সম্পর্ক ছিল না

বাংলাপ্রেস অনলাইন: জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে আবার শিরোনামে সংগীত শিল্পী অনুপ জালোটা। বান্ধবীকে নিয়ে বিগ বসের ঘরে গিয়ে প্রথম দিন থেকেই লাইমলাইটে ৬৫ বছরের অনুপ জালোটা। এবার জাসলিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ। দাবি করলেন, জসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্কই ছিল না তাঁর।

অনুপের দাবি, ‘‘আমাদের সম্পর্ক ভালবাসার ঊর্ধ্বে। আমাদের মধ্যে কখনও কোনও শারীরিক সম্পর্ক ছিল না। জাসলিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল একেবারেই পবিত্র। সম্পর্ক ছিল শুধু মাত্র গান ঘিরেই।’’ অনুপ জানান, কিছুদিন তাঁরা বিগ বস হাউসে একসঙ্গে কাটিয়েছেন। অসম্ভব ভাল সময় কাটিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে।’’ ‘বিগ বস’-কে নিয়েও মুখ খোলেন অনুপ৷ তিনি জানান, সলমনের সঙ্গে কাজ করে তাঁর অত্যন্ত ভাল লেগেছে। তবে হাউসের সঙ্গে নির্দিষ্ট দিনের চুক্তি থাকাতেই তিনি বেরিয়ে গিয়েছেন, এ খবরও নস্যাৎ করেন তিনি। এর পরই তাঁকে প্রশ্ন করা হয় জাসলিনের প্রসঙ্গে, তখনই তিনি বলেন, জাসলিনের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে পবিত্র, অতুলনীয়, সারা জীবনের। কোনওরকম শারীরিক সম্পর্কই তাঁদের মধ্যে কখনও ছিল না।

জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলড হতে হয়েছে এই গায়ককে। শুধু বিগ বসের ঘরের বাইরেই নয়, একে অপরের প্রতি তাঁদের অত্যধিক যত্নশীলতাও অন্যদের কটাক্ষের কারণ হয়ে উঠেছে। বাদও পড়েছেন তাঁরা সলমন খানের বিগ বস হাউস থেকে। এর আগে যদিও মডেল আনিশা সিং দাবি করেছিলেন, ‘‘একবার তাঁরা একে অপরের উপর চিৎকার করছিল। তাঁদের এরকমভাবে আগে কখনও দেখিনি। কারণ, জাসলিন বলেছিলেন উনি অন্তঃসত্ত্বা। আর অনুপের অসাবধানতাই নাকি এর জন্য দায়ী। একথা শোনার পর মারাত্মক রেগে যান অনুপ। দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন অনুপ আমাকে চলে যেতে বলে। তারপর ওর সঙ্গে কথা হয়নি। দু-তিন দিন পর অনুপের সঙ্গে দেখা হয়েছিল। পরে আমি শুনেছিলাম জসলিন গর্ভপাত করিয়েছিলেন।’’

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি