জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতাদের ভোটে দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। তিনিই হতে চলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। খবর এপির
কট্টর জাতীয়তাবাদী ও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শিষ্য হিসেবে বিবেচিত সানায় তাকাইচিকে পরাজিত করে দলের নেতা হয়েছেন ইশিবা (৬৭)।
প্রথম পর্যায়ে নয় প্রার্থীর মধ্যে শীর্ষস্থান দখল করেন এই দুইজন। আজ রানঅফ ভোটে ২১৫ বনাম ১৯৪ ভোটে জয়ী হলেন ইশিবা।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'আমি মানুষের ওপর আস্থা রাখতে চাই। সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে সত্য বলতে চাই। এই দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে চাই, যাতে আবারও সবাই হাসিমুখে এখানে বসবাস করতে পারেন।'
২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে পরাজিত হয়েছিলেন ইশিবা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি