৬ মে ২০২৬

জাপানে জরুরি অবস্থা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাপানে জরুরি অবস্থা জারি

বাংলাপ্রেস ডেস্ক: করোনার ক্রমবর্ধমান প্রকোপ ঠেকাতে জাপানের রাজধানী টোকিওসহ ৬টি প্রশাসনিক অঞ্চলে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই জরুরি অবস্থার ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়। টোকিও ছাড়া জরুরি অবস্থার আওতাভুক্ত বাকি এলাকাগুলো হলো- কানাগাওয়া, সাইতামা, চিবা, ওসাকা, হোয়গো ও ফুকওকা।

জরুরি অবস্থা ঘোষণাকালে জাপানি প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থায় টোকিওর গভর্নর ও অন্য ৬ অঞ্চলের প্রধানরা মানুষজনকে ঘরে থাকার ও ব্যবসা বন্ধের অনুরোধ জানাবেন। এর সবকিছুই অনুরোধ, কোনো ধরনের জোরাজুরি বা শাস্তির আওতাভুক্ত নয়। সম্প্রতি জাপানে এ ভাইরাসের প্রকোপ বেড়েছে। সর্বশেষ সোমবার (৬ই এপ্রিল) দেশটিতে নতুন করে ২৫২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। নতুন করে মৃত্যু হয় ৭ জনের। জাপানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৯০৬ জনের। মৃত্যু হয়েছে ৯২ জনের এবং সুস্থ হয়েছে ৫৯২ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি