৫ মে ২০২৬

জাপানে আছড়ে পড়েছে প্রলয়ঙ্করী টাইফুন, নিহত ৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাপানে আছড়ে পড়েছে প্রলয়ঙ্করী টাইফুন, নিহত ৯

বাংলাপ্রেস ডেস্ক: জাপানের শিজুওকা অঞ্চলের ইজু উপদ্বীপে টাইফুন হাজিবিসের আঘাতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৯ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। খবর দ্য জাপান টাইমসের।

এশিয়া মহাদেশের একেবারে শেষ প্রান্তের দেশ জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হানতে যাচ্ছে।

রোববার স্থানীয় সময় সকালের দিকে যে কোনও সময় দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়।ইতোমধ্যেই টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিবা, গানমা, ফুকুসিমা, টোচিগি এবং কানাগাওয়া এলাকায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৫ জন নিখোঁজ রয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।

এই ঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় টোকিওতে ইতিহাসের সর্বোচ্চ ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রলয়ঙ্করী এই ঝড়ের কারণে দেশটিতে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপের দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এমনকি রাজধানী টোকিও থেকে বিমানের সব ধরনের চলাচল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, গত ৬০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী টাইফুন। টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইজু উপদ্বীপে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধ্বস আঘাত হেনেছে।

এখন এই ঝড়টি জাপানের মূল ভূখন্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শক্তিশালী টাইফুনের প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দেশটির সরকার এক সতর্কবার্তা জারি করে বলেছে, ১৯৫৮ সালের পর সর্বোচ্চ শক্তিশালী সুপার টাইফুন জাপানে আঘাত হানতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটিতে নজিরবিহীন বৃষ্টিপাত শুরু হয়েছে; যে কারণে কর্তৃপক্ষ বর্ষণ দূর্যোগের সর্বোচ্চ সতর্ক সঙ্কেত জারি করেছে।

কয়েক ঘণ্টার ভারী বর্ষণের কারণে ভূমিধস ও ভয়াবহ বন্যার শঙ্কায় ইতোমধ্যে ৬০ লাখ মানুষকে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি