৯ মে ২০২৬

জাপান ও বাংলাদেশের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাপান ও বাংলাদেশের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই
  বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এদিন সকালে প্রধানমন্ত্রীর দফরে পৌঁছালে ড. ইউনূসকে গার্ড অব অনার দেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে। আরও পড়ুন: মাহাথিরকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা এদিকে, আজ প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন। গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরাইল, প্রত্যাখ্যান হামাসের! [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি