৬ মে ২০২৬

জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছেড়ে দিল আ. লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছেড়ে দিল আ. লীগ
বাংলাপ্রেস ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ। রবিবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের ৩ শরিকদের জন্য ৬টি আসনে ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন। জাতীয় পার্টিতে ২৬ আসনে ছাড় পেয়েছেন যারা- ঢাকা-১৮ শেরিফা কাদের, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-১ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান। গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, সিলেট-৩ আতিকুর রহমান, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, চট্টগ্রাম-৮ সুলায়মান আলম শেঠ। বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ-৫ সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম। পিরোজপুর-৩ মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ-১ আব্দুল মুনিম চৌধুরী, মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল এবং বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু। ১৪ দলের ছাড় পেয়েছেন যারা- বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি