৫ মে ২০২৬

জানতে চাই-ওনার রেটটা কী চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জানতে চাই-ওনার রেটটা কী চলছে
বাংলাপ্রেস ডেস্ক: সোশ্যাল মিডিয়ার আড়ালে কুকথা বলার অভ্যাস অনেকেরই আছে। মহিলা তারকাদের সম্পর্কে অশালীন ভাষা লিখতেও হাত কাঁপে না কিছু মানুষের। কোনও অন্যায়ই মেনে নেওয়ার পাত্রী নন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগও জানিয়েছেন। ফেসবুকে সুজন সেন নামের এক প্রোফাইল থেকে লেখা হয়, “ভাত চাই ? শ্রীলেখা মাসিকে কল করুন। জানতে চান এখুন ওঁনার রেটটা কী চলছে একজনের সঙ্গে কতো আর দুইজনের সঙ্গে কতো আর দুইয়ের অধিক জনের সঙ্গে কতো। পদাধিকারী মাকু কালো চুলের হলে কতো আর পদাধিকারী মাকু সাদাচুলের হলে কতো?” এই স্ক্রিনশট শেয়ার করেই পালটা দেন শ্রীলেখা মিত্র। কলকাতা পুলিশ (Kolkata Police) এবং সাইবার ক্রাইম শাখার হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “বোনপো সুজন সেন শুধু আমার ভাত কেন, কোভিড সংক্রান্ত যে কোনও সাহায্য লাগলে বোলো মাসি যথাসাধ্য সাহায্য করবে। তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাষায় আমার সম্পর্কে লিখলে।” এরপর আরও একটি স্ক্রিনশট শেয়ার করেন শ্রীলেখা। যাতে সুজন সেনের নামের নিচে বিজেপি কর্মী লেখা রয়েছে। পরে ফেসবুকেই জানান, তিনি সাইবার ক্রাইম শাখায় রিপোর্ট করেছেন। চারদিকে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। এর মধ্যে ক্রমাগত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য শেয়ার করে চলেছেন শ্রীলেখা মিত্র। সাধারণ মানুষের পাশাপাশি চারপেয়েদেরও খেয়াল রাখছেন তিনি। কোথাও কোনও অসুবিধা দেখলেই তা শেয়ার করে বাকি পশুপ্রেমীদের জানাচ্ছেন। যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি