জানা গেল নুসরাতের হবু স্বামীর পরিচয়!
বিনোদন ডেস্ক: ঢালিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুলভোটে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এই সুখবরের মধ্যেই আরো একটি খবর প্রকাশ হয়েছে নুসরাত ভক্তদের জন্য। সেটা হচ্ছে এই অভিনেত্রী বিয়ে করতে যাচ্ছেন। তার হবু স্বামীর ছবি ও পরিচয় প্রকাশ করেছেন ভারতীয় গনমাধ্যম।
ভারতীয় গণমাধ্যম বলছে, জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন নুসরাত জাহান। পাত্র তারই বহুদিনের প্রেমিক নিখিল জৈন। তবে নিখিল শোবিজের কেউ নন। তিনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাকেই বিয়ে করছেন নুসরাত। ব্যবসায়ী নিখিলের শাড়ির ব্র্যান্ড মডেল হতে গিয়েই দুজনের পরিচয় হয়। পরে সেই পরিচয়; প্রেমের সম্পর্কে রুপ নেয়।
এ নিয়ে নুসরাতের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, তুরস্কের ইস্তানবুলে নুসরাত-নিখিলের পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে জুনে বিয়ের প্রস্তুতি চলছে। এর আগে, নুসরাত বিভিন্ন সময় তার বিয়ে সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেছেন। তিনি সাংবাদিকদের বলতেন; যখন বিয়ে করবো সবাইকে জানিয়েই করবো।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি