জামিন পেলেন সাংবাদিক ইলিয়াস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্ক পুলিশের হাতে আটক হওয়া সাংবাদিক ইলিয়াস হোসেন জামিন পেয়েছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিন পান তিনি। এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হন প্রবাসী সাংবাদিক ইলিয়াস।
মঙ্গলবার রাত ৮টার দিকে একাধিক প্রবাসী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হন সাংবাদিক ইলিয়াস।
এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী।
২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতেও দেখা গেছে। এমনকি ওই নারীকেও গালাগালি করেন তিনি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি