৫ মে ২০২৬

জামিন পেলেন ফখরুল-মোশাররফ-গয়েশ্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামিন পেলেন ফখরুল-মোশাররফ-গয়েশ্বর

রাজনীতি ডেস্ক: হত্যা হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

মির্জা ফখরুল ইসলামের আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, আজ ঢাকার মহানগর হাকিমের আদালতে তিনজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে হাইকোর্টে জামিনের আবেদন করলে তাঁদের হাইকোর্ট নিম্ন আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দেন এবং আত্মসমর্পণ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৫ আগস্ট হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী সিএমএম আদালতে নালিশি মামলা করেন। পরে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

অন্যরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা এবং ছাত্রদলের এমদাদুল হক ভূঁইয়া।

নথি থেকে জানা যায়, গত ২৩ জুলাই বুয়েটের সাবেক শিক্ষক হাফিজুর রহমান তাঁর বাসায় ডাকযোগে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, ‘এ বি সিদ্দিকী বিশ্ব মামলাবাজ। তুই বড় বাড়াবাড়ি করছিস। তোর মামলায় আমার জীবন নষ্ট হয়েছে।

আমাদের মা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখে মেরে ফেলার পরিকল্পনা করছিস। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলা চালিয়ে যাচ্ছিস। হয়রানি করছিস। তোকে মৃত্যুর পরোয়ানা পাঠালাম। তোকেসহ তোর পরিবারের সবাইকে খুন করব।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি